বাঞ্ছারামপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে এসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন পৌরসভাস্থ আছাদনগর টু কাঁটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নূর মোহাম্মদের সিমেন্ট গোডাউনের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ নাজির প্রঃ নাছির শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামির পিতা মৃত আব্দুল মান্নান ও মাতা মরজিনা। তার স্থায়ী ঠিকানা আশরাফবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা এবং বর্তমান ঠিকানা নবাবগঞ্জ দৌড়ানির বাড়ি, ২৬নং ওয়ার্ড, কামরাঙ্গীরচর থানা, ঢাকা।
পুলিশ জানায়, আসামির হেফাজত থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে গাঁজা জব্দ করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বাঞ্ছারামপুর থানার পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।