বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেনের নৃত্যশিল্পীদের সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়!

বাঞ্ছারামপুর কাঁটাখালীতে অভিজান চালিয়ে ২ কেজি অবৈধ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ।

562

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ২ কেজি অবৈধ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর  নিজস্ব প্রতিনিধি:

বাঞ্ছারামপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে এসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন পৌরসভাস্থ আছাদনগর টু কাঁটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় নূর মোহাম্মদের সিমেন্ট গোডাউনের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ নাজির প্রঃ নাছির শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির পিতা মৃত আব্দুল মান্নান ও মাতা মরজিনা। তার স্থায়ী ঠিকানা আশরাফবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা এবং বর্তমান ঠিকানা নবাবগঞ্জ দৌড়ানির বাড়ি, ২৬নং ওয়ার্ড, কামরাঙ্গীরচর থানা, ঢাকা।

পুলিশ জানায়, আসামির হেফাজত থেকে ০২ (দুই) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

বাঞ্ছারামপুর থানার পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page