বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা

১৩৩

বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর মো: রোমন হায়দার |বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধ ও নিয়মবহির্ভূত গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)। অভিযানে ১৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১৫টি রেগুলেটর জব্দ এবং প্রায় ৭০০ ফুট অবৈধ প্লাস্টিক পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৩ জনকে মোট ২ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর, কৃষ্ণনগর ও বাঞ্ছারামপুর মধ্যপাড়া এলাকায় বিজিডিসিএলের উদ্যোগে এ অবৈধ গ্যাস উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে এবং পুলিশ বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানকালে মোট ৭৫ ডিবি আবাসিক সংযোগ ও ৪টি বাণিজ্যিক স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের কারণে মোট ১৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এর মধ্যে ৯টি অবৈধ সংযোগে ১৭ ডিবি, অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে ২টি সংযোগে অতিরিক্ত ২ ডিবি, জি.আই. লাইন বর্ধিত করার কারণে ১টি সংযোগে ১০ ডিবি এবং আবাসিক সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহারের দায়ে ৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।অভিযানে সংযোগে ব্যবহৃত ১৫টি রেগুলেটর জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ৭০০ ফুট প্লাস্টিক পাইপলাইন উচ্ছেদ ও জব্দ করা হয়।
মোবাইল কোর্টের তথ্যমতে, অভিযানে মোট অতিরিক্ত ও অবৈধ ১৯ ডিবি আবাসিক সংযোগ এবং ৩টি ছোট বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের অপরাধে ১৩ জন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তাদের কাছ থেকে সর্বমোট ২ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জরিমানা আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।অভিযানে বিজিডিসিএলের ভিজিলেন্স বিভাগ, এরিয়া বিতরণ কার্যালয় গৌরীপুর, ইঞ্জিনিয়ারিং সার্ভিস কুমিল্লা, সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগ এবং জনসংযোগ বিভাগের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।বিজিডিসিএল সূত্র জানায়, অবৈধ গ্যাস সংযোগ ও গ্যাসের অপব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page