মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের কৃতি সন্তান ডা. আবু ইসহাকের পদোন্নতি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের সহকারী রেজিস্ট্রার মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুর বর্ণাঢ্য কর্মসূচির প্রস্তুতি অনুষ্ঠিত

মো: রোমন হায়দার বাঞ্ছারামপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়। কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।প্রস্তুতি সভায় ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার কাজী দবির উদ্দিন।সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির খান অপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি লিয়াকত আলী ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমান, কলেজ ছাত্রদলের সাবেক এজিএস ফারুক আহম্মেদ, বিএনপির সোহাগ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ, রূপসদী ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইমান আলী, পৌর যুবদলের আহ্বায়ক মো. কামাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, আকরাম হায়দার, ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, হাসান সরকার, আশাবুদ্দিন, হযরত আলী, খায়ের হোসেন ও মোহাম্মদ আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুরে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় আদর্শ, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার আহ্বান জানান তারা।আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। এ বছর দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page