ডেইলি নিউজ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) নিজস্ব প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কলেজ রোডের সোহেল মার্কেটে ‘আল ডোসান কোরিয়ান থেরাপি সেন্টার’ প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কর্তৃক পরীক্ষিত ও অনুমোদিত স্বয়ংক্রিয় কোরিয়ান থেরাপি ডিভাইসের মাধ্যমে সেবা প্রদান করছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সেন্টার সূত্রে জানা যায়, ওষুধ ছাড়াই আধুনিক থেরাপি পদ্ধতির মাধ্যমে বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। নিয়মিত থেরাপি গ্রহণের ফলে মেরুদণ্ড, কোমর, হাঁটু, হাত-পা ও ঘাড়ের ব্যথা, মেদ বা ওজনজনিত সমস্যা, স্ট্রোক ও প্যারালাইসিসজনিত জটিলতা, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, বাতের ব্যথা, মাইগ্রেন, সাইনোসাইটিসসহ বিভিন্ন রোগে উপকার পাওয়া যায় বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ ছাড়া এলার্জি, হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, কিডনি সমস্যা, পাইলস, হার্টের ব্লক, ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন মেয়েলি রোগের ক্ষেত্রেও এই থেরাপি কার্যকর ভূমিকা রাখে বলে জানান সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা মোহাম্মদ ইয়াহইয়া বলেন,
“সুস্থ দেহেই সুন্দর জীবন—এই বিশ্বাস থেকেই আমরা ওষুধবিহীন থেরাপি সেবা চালু করেছি। আধুনিক স্বয়ংক্রিয় কোরিয়ান থেরাপি ডিভাইস নিয়মিত ব্যবহারে রোগমুক্ত ও সুস্থ জীবন গড়া সম্ভব।”
তিনি আরও জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সেন্টারটি খোলা থাকে। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান হওয়ায় অসুস্থ ও চলাফেরায় অক্ষম রোগীদের জন্য হোম সার্ভিসের মাধ্যমে থেরাপি দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে রোগীরা ঘরে বসেই প্রয়োজনীয় সেবা নিতে পারেন।
আল ডোসান কোরিয়ান থেরাপি সেন্টারটি অবস্থিত কলেজ রোড, সোহেল মার্কেট, হাজী আব্দুল মতিন সাহেবের বাড়ির নিকটে, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। যোগাযোগের জন্য পরিচালক ০১৮১৭-১১৯৪৪৬, ম্যানেজার ০১৬৪১-৩১৭৪০৮ এবং জরুরি হটলাইন ০১৬২৪-৭৮৭৯০০ নম্বরে যোগাযোগ করা যাবে।