শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

হোমনায় ৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া

১৮৮

হোমনায় ৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সেলিম ভূঁইয়া


হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার উদ্যোগে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ

ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার মাথাভাঙ্গায় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয় সিনাইয়ার বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল,

কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট

আজিজুর রহমান মোল্লা, বাংলাদেশ শিক্ষক সমিতি হোমনা উপজেলা শাখার সভাপতি এ.টি.এম. মফিজুল ইসলাম শরীফ ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তুলতেও এ উদ্যোগ সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page