সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার

মো:রোমন হায়দার ডেইলি নিউজ বাঞ্ছারামপুর :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের দক্ষিণপাড়া মধ্যপাড়ার ফুল মিয়ার ছেলে কাইয়ূম মিয়া দীর্ঘ ৪৫ দিন ধরে সৌদি আরবে নিখোঁজ রয়েছেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, কাইয়ূম মিয়া সৌদি আরবের রিয়াদে কাদির সিদ্দিকা নামক এলাকায় বসবাস করতেন এবং সেখানে হিমেন কোম্পানিতে কর্মরত ছিলেন। গত ৪৫ দিন ধরে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। তার বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।এ ঘটনায় নিখোঁজ কাইয়ূম মিয়ার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারের পক্ষ থেকে সৌদি আরব ও বাংলাদেশে থাকা আত্মীয়স্বজনসহ সকলের কাছে তার সন্ধান পেতে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

কাইয়ূম মিয়ার সন্ধান বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা হলো।📞 যোগাযোগ:01792494413–01744581666একটি পরিবারের প্রিয় মানুষকে ফিরে পেতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাইয়ূম মিয়ার সন্ধানে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন।