মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের কৃতি সন্তান ডা. আবু ইসহাকের পদোন্নতি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের সহকারী রেজিস্ট্রার মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল

সৌদি আরবের জেদ্দায় বাঞ্ছারামপুর ছলিমাবাদের প্রবাসী মেহেদী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সৌদি আরবের জেদ্দায় বাঞ্ছারামপুর ছলিমাবাদের প্রবাসী মেহেদী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

বাঞ্ছারামপুর প্রতিনিধি:মো: রোমন হায়দার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ দক্ষিণপাড়ার সৌদি প্রবাসী মেহেদী সৌদি আরবের জেদ্দা শহর থেকে নিখোঁজ হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জেদ্দা মার্কেটে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।নিখোঁজ মেহেদী ছলিমাবাদ দক্ষিণপাড়ার ওসমান হাফেজের বাড়ির সংলগ্ন এলাকার সৌদি প্রবাসী শাহিন মিয়ার ছেলে। তার বাবা শাহিন মিয়া নিশ্চিত করে জানান, মেহেদী সৌদি আরবের জেদ্দায় আল কুরসি কোম্পানিতে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে মেহেদী জেদ্দা মার্কেটে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। এরপর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা সম্ভব হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।মেহেদীর নিখোঁজের ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে সৌদি আরবসহ দেশ-বিদেশের হৃদয়বান মানুষের কাছে মেহেদীর সন্ধান পেতে সহযোগিতা কামনা করা হয়েছে।মেহেদীর সন্ধান পেলে যোগাযোগ করুন:📞 শাহিন মিয়া (পিতা): 0541882986 কেউ মেহেদীর সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত উপরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page