শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

সুষ্ঠু ও উৎসবমুখর দুর্গাপূজা নিশ্চিত করতে বাঞ্ছারামপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

১৮৪

সুষ্ঠু ও উৎসবমুখর দুর্গাপূজা নিশ্চিত করতে বাঞ্ছারামপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: মো: আশিকুর রহমান।আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, এমপি।বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসা, গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর উপজেলা সমন্বয়ক মো. শামীম শিবলী, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বাবু রতন চন্দ্র সাহা ও শ্রী শ্যামল চন্দ্র সাহা,রকিবুল ইসলাম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের গণসংহতি আন্দোলন সমন্নয়ক।এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, শারদীয় দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গুজব ও উসকানি থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।তিনি আরও বলেন, পূজামণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা সচল রাখা এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে। কোনো সন্দেহজনক ঘটনা ঘটলে আইন নিজের হাতে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।সভায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন।বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন বলেন, বাঞ্ছারামপুর উপজেলায় মোট ৪৬টি পূজামণ্ডপ রয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখতে হবে এবং সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা নজরে এলে আইন নিজের হাতে না নিয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।তিনি আরও বলেন, কেউ গুজবে কান দেবেন না। কোনো খবর যাচাই না করে প্রচার করবেন না। সন্দেহজনক কোনো তথ্য পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সিসি ক্যামেরা সচল রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।এ সময় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির নেতারা পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে শারদীয় দুর্গোৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page