বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Headline :
হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

সবার সহযোগিতায় ঢাকায় নেওয়া হচ্ছে লিভার ক্যান্সার আক্রান্ত শিশু রায়হানকে, সংগ্রহ ৪ লাখ ১৮ হাজার টাকা

৩৫৫

সবার সহযোগিতায় ঢাকায় নেওয়া হচ্ছে লিভার ক্যান্সার আক্রান্ত শিশু রায়হানকে, সংগ্রহ ৪ লাখ ১৮ হাজার টাকা

স্টাফ রিপোর্টার | ডেইলি নিউজ বাঞ্ছারামপুর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুলারামপুর গ্রামের লিভার ক্যান্সারে আক্রান্ত শিশু রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে মরণব্যাধি লিভার ক্যান্সারের সঙ্গে লড়াই করা এই শিশুর চিকিৎসার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা ও মানবিক সহযোগিতার মাধ্যমে এ পর্যন্ত মোট ৪ লাখ ১৮ হাজার টাকা সংগ্রহ হয়েছে।

 


রায়হানের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হৃদয়বান মানুষ তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। প্রবাসী বাংলাদেশিসহ অসংখ্য ব্যক্তি ও সংগঠন রায়হানের চিকিৎসা ব্যয়ে সহযোগিতা করেছেন।
শনিবার (৬ জুন) তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে।

 

রায়হানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দুলারামপুর গ্রামে (ডাকঘর: সোনারামপুর)। তার বাবা আল আমিন একজন সাধারণ দিনমজুর। সীমিত আয়ের কারণে সন্তানের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পরিবারটির জন্য আশার আলো হয়ে এসেছে।
রায়হানের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। তারা বলেন, “আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতায় আমাদের প্রিয় রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া সম্ভব হয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। যারা আর্থিক সহায়তা করেছেন এবং ভবিষ্যতেও সহযোগিতা করবেন, আল্লাহ তাদের দান-সদকা কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।”
এদিকে স্থানীয় সচেতন মহল ও সামাজিক সংগঠনগুলো রায়হানের চিকিৎসার জন্য সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। তারা বলেন, এখনো তার দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন রয়েছে। তাই সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানানো হচ্ছে।
আর্থিক সহযোগিতা করতে যোগাযোগ করা যাবে রায়হানের পরিবারের সঙ্গে:
📞 ০১৯৩১-৩২৬৬৪১ (শাকিল আহমেদ – বিকাশ/নগদ পার্সোনাল)
এছাড়াও সহায়তা পাঠানোর জন্য ব্যবহৃত নম্বর:
📱 ০১৬২৪-১৫০৭২২
মানবতার ডাকে সাড়া দিয়ে ছোট্ট রায়হানের জীবন বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page