বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

মেঘনা নদীতে ঝড়ের কবলে ট্রলার, একই পরিবারের চারজন নিখোঁজ নানি-নাতির মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে অভিযান

২৭৩

মেঘনা নদীতে ঝড়ের কবলে ট্রলার, একই পরিবারের চারজন নিখোঁজ নানি-নাতির মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে অভিযান

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: ডেইলি নিউজ বাঞ্ছারামপুর

“কুমিল্লার হোমনায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে একই পরিবারের চারজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় রায়েলা বেগম (৬০) নামে এক নারী ও তার এক নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেঘনা উপজেলার মৈশারচর এলাকা পেরিয়ে বৈদ্যেরবাজারের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের নবী মিয়ার ট্রলারে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উদ্দেশে যাত্রা করেন কয়েকজন। ট্রলারটি মৈশারচর এলাকা পেরিয়ে বৈদ্যেরবাজারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড় শুরু হয়। প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীতে ডুবে যায়।দুর্ঘটনার পর ট্রলারে থাকা কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন নিখোঁজ হন। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে রায়েলা বেগম (৬০) ও তার এক নাতির মরদেহ উদ্ধার করা হয়। রায়েলা বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এ ঘটনায় হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন বলে তাদের স্বজনরা জানিয়েছেন। নিখোঁজরা হলেন—হেলাল উদ্দিন (৫০), তার ছেলে সজিব (২৭), সজিবের স্ত্রী সামিনা (১৮) এবং তাদের ছেলে সামিন (৬)।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল নদীতে নিখোঁজদের সন্ধানে তৎপরতা শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।নিখোঁজদের স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত নিখোঁজদের সন্ধান পাওয়ার প্রত্যাশা করছেন।নিহতদের জন্য শোক এবং নিখোঁজদের নিরাপদে ফিরে আসার প্রত্যাশা করছে স্বজন ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page