শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline :
ঢাকার স্বেচ্ছাসেবক দল নেতা বিলাল হত্যার বিচার দাবি, খুনিদের ফাঁ/সি চাইলেন সাকিব হাসান ব্রাহ্মনবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুরে আদর্শ মানব কল্যাণ যুব সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বাঞ্ছারামপুর ফরদাবাদ মধ্যপাড়া আয়তূল্লাহ কারী জামে মসজিদে আবারও দুর্ধর্ষ চুরি, তথ্যদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মনবাড়িয়া দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার শ্রমিক লীগ নেতা আব্দুল মালেক চৌধুরী। বাঞ্ছারামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত: কৃষি ও পুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ছলিমাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সফিক সরকার: দোয়া ও সমর্থন চাইলেন ওয়ার্ডবাসীর কাছে বাঞ্ছারামপুর তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঞ্ছারামপুর উপজেলায় মে মাসের শ্রেষ্ঠ হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নির্বাচিত লুবনা জাহান

ব্রাহ্মনবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুরে আদর্শ মানব কল্যাণ যুব সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫০

ব্রাহ্মনবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুরে আদর্শ মানব কল্যাণ যুব সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত


 ডেইলি নিউজ বাঞ্ছারামপুর, নাসিরনগর থেকে: মোহাম্মদ সুবেল মিয়া
“আসুন একে অন্যের হাত ধরি, দারিদ্র্যমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩নং ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুরে আদর্শ মানব কল্যাণ যুব সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় ও দরিদ্র কর্মহীন ৩৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।


সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, “গত এক বছর ধরে এলাকার যুবসমাজকে সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে আদর্শ মানব কল্যাণ যুব সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

 


অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা কামরুল হাসান ও রুহুল আমিন বলেন, “আদর্শ মানব কল্যাণ যুব সংগঠনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভালোবাসা ও আশীর্বাদ অর্জন করাই আমাদের মূল অনুপ্রেরণা। সমাজের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”


এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষিত যুবসমাজ এবং সংগঠনের সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আলোচনা সভা শেষে অসহায় ও কর্মহীন ৩৫ জনের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা সংগঠনের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page