শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
Headline :
ঢাকার স্বেচ্ছাসেবক দল নেতা বিলাল হত্যার বিচার দাবি, খুনিদের ফাঁ/সি চাইলেন সাকিব হাসান ব্রাহ্মনবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুরে আদর্শ মানব কল্যাণ যুব সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বাঞ্ছারামপুর ফরদাবাদ মধ্যপাড়া আয়তূল্লাহ কারী জামে মসজিদে আবারও দুর্ধর্ষ চুরি, তথ্যদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মনবাড়িয়া দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার শ্রমিক লীগ নেতা আব্দুল মালেক চৌধুরী। বাঞ্ছারামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত: কৃষি ও পুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ছলিমাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সফিক সরকার: দোয়া ও সমর্থন চাইলেন ওয়ার্ডবাসীর কাছে বাঞ্ছারামপুর তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঞ্ছারামপুর উপজেলায় মে মাসের শ্রেষ্ঠ হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নির্বাচিত লুবনা জাহান

ব্রাহ্মনবাড়িয়া দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার শ্রমিক লীগ নেতা আব্দুল মালেক চৌধুরী।

২৪

ব্রাহ্মনবাড়িয়া দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার শ্রমিক লীগ নেতা আব্দুল মালেক চৌধুরী।


নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার| ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মালেক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া এলাকায় অবস্থিত তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মালেক চৌধুরীর বিরুদ্ধে একটি নাশকতার মামলা রয়েছে। ওই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান পরিচালনা করে এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহিদুল ইসলাম বলেন, “আব্দুল মালেক চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আব্দুল মালেক চৌধুরীকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, আব্দুল মালেক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page