ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে ন্যায্য দাবিতে একতা ঢাকা প্রেসক্লাবে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচি ঘোষণা
Update Time :
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
/
৮৬৯
Time View
/
Share
৯৬২
ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে ন্যায্য দাবিতে একতা ঢাকা প্রেসক্লাবে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:মো রোমন হায়দার। সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন জারির দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আজ থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেছে।
রবিবার (১২ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিক্ষক নেতারা জানান, মাননীয় শিক্ষা উপদেষ্টা পূর্বে এই তিনটি দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও দীর্ঘ দুই মাস পার হয়ে যাওয়ার পরও প্রজ্ঞাপন জারি হয়নি। তাই তারা আর সময় নষ্ট না করে লাগাতার কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।জোটের নেতারা বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পর এসে শিক্ষকরা জাগ্রত হয়েছে। মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে আর কোনো ছাড় নয়। অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়।”এ অবস্থান কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়, বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয়, মরিচাকান্দি ডি.টি. একাডেমি, শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়, দরিয়াদৌলত আব্দুল গণি উচ্চ বিদ্যালয়, ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়সহ আরও বহু প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।শিক্ষকদের সুবিধার্থে ঢাকার ৩৭টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে রাত্রীকালীন আবাসনের ব্যবস্থা করা হয়েছে। নারী ও পুরুষ শিক্ষকদের জন্য আলাদা স্থানে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের পরামর্শ দেওয়া হয়েছে—একটি ব্যাগে প্রয়োজনীয় পোশাক, পানির পট, ছোট টর্চলাইট, পাতলা কাঁথা ও চাদর সঙ্গে আনতে।নারী শিক্ষকদের উদ্দেশ্যে আয়োজক কমিটি অনুরোধ জানিয়েছে, তারা যেন দামি গহনা বা মূল্যবান সামগ্রী সঙ্গে না আনেন।শিক্ষকরা আশাবাদ ব্যক্ত করেছেন, সরকার দ্রুত প্রজ্ঞাপন জারি করবে এবং তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করবে।সৌজন্যে: দাবি আদায় কমিশন
সম্পাদক-মোঃ রোমন হায়দার
পদবি: সহকারী শিক্ষক
আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়
(M.B.A/B.B.S)
জেলা প্রতিনিধিঃ আজকের খবর/দৈনিক দেশ প্রতিদিন/দৈনিক বাংলার প্রতিচ্ছবি
মোবাইল-01771305674