ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার।
Update Time :
শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
/
২১৯
Time View
/
Share
281
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গোলাম আলী মৌলভী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বাসক। এসময় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুর ইসলাম, এসআই শাহ আলম, এসআই মোহাম্মদ আজাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযানে বাঘাউড়া গ্রামের আহাজ উদ্দিনের ছেলে ফখরুল উদ্দিন (২২) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দেশীয় তৈরি ৩০টি বল্লম ও টেডা এবং ২টি রানদা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুর ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক-মোঃ রোমন হায়দার
পদবি: সহকারী শিক্ষক
আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়
(M.B.A/B.B.S)
জেলা প্রতিনিধিঃ আজকের খবর/দৈনিক দেশ প্রতিদিন/দৈনিক বাংলার প্রতিচ্ছবি
মোবাইল-01771305674