বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া মাত্র ৮৮ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ, সরাইলের ৯ বছরের আদনান হাফেজ হয়ে তাক লাগাল

২২০

ব্রাহ্মণবাড়িয়া মাত্র ৮৮ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ, সরাইলের ৯ বছরের আদনান হাফেজ হয়ে তাক লাগাল

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর ডেস্ক:ব্রাহ্মণবাড়িয়া
অদম্য অধ্যবসায়, শৃঙ্খলা এবং পবিত্র কুরআনের প্রতি গভীর ভালোবাসা থাকলে অল্প সময়েও অসাধারণ সাফল্য অর্জন সম্ভব—এমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের ৯ বছর বয়সী শিশু মো. আদনান। মাত্র ৮৮ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে সে।
জানা যায়, আদনান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রাণীর বাজারে অবস্থিত একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। নূরানী ও নাজেরা শিক্ষা সফলভাবে সম্পন্ন করার পর চলতি শিক্ষাবর্ষে হিফজ বিভাগে ভর্তি হয়। এরপর শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মাত্র ৮৮ দিনের মধ্যেই সম্পূর্ণ কুরআন মুখস্থ করতে সক্ষম হয়।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আদনানের মুখস্থ শক্তি অত্যন্ত দৃঢ় এবং তার হিফজের মানও প্রশংসনীয়। বর্তমানে সে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর চলতি বছরের হিফজ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে।
শিক্ষকদের ভাষ্য, আদনানের সাফল্যের পেছনে রয়েছে তার অসাধারণ মেধা, নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং কুরআনের প্রতি গভীর অনুরাগ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে ইসলামী শিক্ষা ও নৈতিক আদর্শে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির জন্য গর্বের কারণ হবে।
এদিকে আদনানের এই ব্যতিক্রমী অর্জনে তার পরিবার, স্বজন, শিক্ষক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকেই তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page