ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আজ ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. সকাল ০৮:০০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব নাজমুল সাদাত।এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।প্যারেড শেষে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কল্যান সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ পুলিশ সুপার এর নিকট বিভিন্ন বিষয়ে তাদের দাবি দাওয়া ও প্রস্তাবনা উত্থাপন করেন। পুলিশ সুপার উত্থাপিত দাবি দাওয়া ও প্রস্তাবনাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সভায় সেপ্টেম্বর/২০২৬ মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়।কল্যাণ সভা শেষে সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ সুপার এর কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব শচীন চাকমা সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।এছাড়াও সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারি পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।সভায় জেলার সার্বিক অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।