বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া কসবায় ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুল শিক্ষিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ

২১৭

ব্রাহ্মণবাড়িয়া কসবায় ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুল শিক্ষিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ


কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: DNB NEWS
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুল শিক্ষিকাকে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা নুসরাত জাহান শান্তা কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে আকছিনা-কুল্লাবাড়ী মডার্ণ হাই স্কুলের শিক্ষিকা নুসরাত জাহান শান্তা স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলেন। এ সময় অভিযুক্ত দেলোয়ার হোসেন জিন্নাহ তার পথরোধ করেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ব্যক্তিগত বিষয়ে কথা বলার জন্য ওই শিক্ষিকাকে চাপ দেওয়া হয়। তিনি এতে রাজি না হলে ভয়ভীতি দেখিয়ে তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করা হয়। পরে তাকে সিএনজিতে তোলার পর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ওই শিক্ষিকা।
অভিযোগ অনুযায়ী, কুল্লাবাড়ী জোড়া ব্রিজ এলাকায় পৌঁছালে আত্মরক্ষার জন্য চলন্ত সিএনজি থেকে লাফিয়ে পড়েন নুসরাত জাহান শান্তা। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে ওই রাতেই তিনি কসবা থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত দেলোয়ার হোসেন জিন্নাহ কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তবে তিনি অপহরণের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ওই শিক্ষিকার সঙ্গে তার পরিচয় ও ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং ঘটনার দিন তারা স্বেচ্ছায় একসঙ্গে সিএনজিতে ঘুরতে বের হয়েছিলেন। রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে শিক্ষিকা নুসরাত জাহান শান্তা অভিযুক্তের সঙ্গে কোনো ধরনের ব্যক্তিগত সম্পর্ক থাকার দাবি নাকচ করেছেন। তার অভিযোগ, বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক সিএনজিতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। ঘটনার পর তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
আকছিনা-কুল্লাবাড়ী মডার্ণ হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি খন্দকার ওমর ফারুক বলেন, বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষিকা থানায় অভিযোগ করেছেন। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page