শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: মূল হামলাকারী ইলিয়াস মিয়া, বাড়ি বাঞ্ছারামপুরে বাঞ্ছারামপুরে ১১ ইউনিয়নে চেয়ারম্যান নেই, ব্যাহত নাগরিক সেবা প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে চলছে কার্যক্রম, ভোগান্তিতে সাড়ে তিন লাখ মানুষ

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ


ডেইলি নিউজ বাঞ্ছারামপুর |আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি অটোরিকশায় করে মাদক বহনের সময় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রাত ৭টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের একটি দল পৌরসভার নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়।
পুলিশ জানায়, তল্লাশির একপর্যায়ে সিএনজি অটোরিকশা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে মো. স্বপন মিয়া (স্বপন মিয়া) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজা ও সিএনজি অটোরিকশাসহ সংশ্লিষ্ট মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকায় জব্দ করা হয়েছে।


গ্রেপ্তারকৃত স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. মিজানুর রহমানের ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত স্বপন মিয়ার বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page