বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮ হাজার পিস ইয়াবাসহ পিকআপ উদ্ধার, চালক পলাতক

২৬৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮ হাজার পিস ইয়াবাসহ পিকআপ উদ্ধার, চালক পলাতক
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো রোমন হায়দার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট বোঝাই একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ সময় পিকআপের চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার আওতাধীন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় ঢাকা মেট্রো-ন ২১-৬৮১৭ নম্বরের একটি পিকআপ আটক করার চেষ্টা করা হলে চালক পালিয়ে যায়।
পরে পুলিশ পিকআপটি তল্লাশি চালিয়ে ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধার করা মাদক ও মোবাইল ফোন উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page