ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার
Update Time :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
/
২০০
Time View
/
Share
218
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি, মো. রোমন হায়দার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।রবিবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুর সাড়ে ৩টার দিকে বিজয়নগর থানার একটি চৌকস টিম দাড়িয়াপুর এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৮৫০ (আটশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনগত প্রক্রিয়া শেষে ইয়াবা জব্দ করা হয়।গ্রেফতারকৃত নারীর নাম মাহমুদা বেগম (৩৫)। তিনি বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের আজিদ মিয়ার স্ত্রী।বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক-মোঃ রোমন হায়দার
পদবি: সহকারী শিক্ষক
আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়
(M.B.A/B.B.S)
জেলা প্রতিনিধিঃ আজকের খবর/দৈনিক দেশ প্রতিদিন/দৈনিক বাংলার প্রতিচ্ছবি
মোবাইল-01771305674