সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline :
মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: মূল হামলাকারী ইলিয়াস মিয়া, বাড়ি বাঞ্ছারামপুরে

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ


নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার ৯টি থানায় শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেফতার হওয়া ২৮ জনের মধ্যে পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত মামলায় ১৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪ জন রয়েছেন।পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের পাশাপাশি নিয়মিত মামলার আসামি ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page