বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধ কোটি টাকার অবৈধ রিং জাল জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

১৫৭

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধ কোটি টাকার অবৈধ রিং জাল জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শহরের টান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ রিং জাল জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ ঘটনায় নিষিদ্ধ জাল মজুত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টান বাজার এলাকার মেসার্স হাজী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটির গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ রিং জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালের আনুমানিক পাইকারি বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। এসব জাল মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স হাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নূরুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে কারাদণ্ড ভোগ করতে হয়নি।
পরে জব্দ করা নিষিদ্ধ রিং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাছের প্রাকৃতিক প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ রিং জালের উৎপাদন, মজুত, বিক্রি ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page