বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুর ভেলানগর আইডিয়াল স্কুলের নতুন নাম ‘ভেলানগর নববিকাশ ইসলামিক স্কুল’, নতুন নেতৃত্বে শিক্ষার নতুন যাত্রা

৩৫৯

বাঞ্ছারামপুর ভেলানগর আইডিয়াল স্কুলের নতুন নাম ‘ভেলানগর নববিকাশ ইসলামিক স্কুল’, নতুন নেতৃত্বে শিক্ষার নতুন যাত্রা

মো. রোমন হায়দার, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর দক্ষিণ পাড়া গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভেলানগর আইডিয়াল স্কুল নতুন পরিচয়ে ভেলানগর নববিকাশ ইসলামিক স্কুল নামে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, নৈতিক মূল্যবোধভিত্তিক শিক্ষা বিস্তার এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয় সাধনের লক্ষ্যে এ নাম পরিবর্তন ও প্রশাসনিক পুনর্গঠন করা হয়েছে।


২০০৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই এলাকার শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে স্কুলটি দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি স্কুলের নতুন প্রশাসনিক কাঠামো ঘোষণা করা হয়েছে। এতে মো. ফয়সাল খাঁন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত রয়েছেন। শিক্ষার প্রতি তাঁর আন্তরিকতা ও নেতৃত্বগুণ প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


এছাড়া মহিউদ্দিন আহমেদ সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শিক্ষা কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে যোগদান করেছেন কাজী আসাদুজ্জামান মোস্তফা। শিক্ষা উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বিল্লাল হোসেন, যিনি ঢাকায় এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকেই তিনি বিদ্যালয়ের উন্নয়ন ও সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে, প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কামরুল হাসান, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা।


নতুন নামকরণ ও দায়িত্বপ্রাপ্তদের যোগদানের মধ্য দিয়ে ভেলানগর নববিকাশ ইসলামিক স্কুল শিক্ষাক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এলাকাবাসী আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে এবং বাঞ্ছারামপুরের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
স্কুলের নতুন যাত্রাকে স্বাগত জানিয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page