বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুর ফেরিঘাটে বিএনপির জনসমাবেশ, ভিপি একেএম মুছাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

২৮০

বাঞ্ছারামপুর ফেরিঘাটে বিএনপির জনসমাবেশ, ভিপি একেএম মুছাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল।


বাঞ্ছারামপুর প্রতিনিধি মো রোমন হায়দার : দীর্ঘ তিন মাস যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা নিজ এলাকায় ফিরলে তাকে স্বাগত জানাতে শনিবার (২৫ জুলাই ২০২৬) বাঞ্ছারামপুর ফেরিঘাটে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকেলে ফেরিঘাট এলাকায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী জড়ো হন। এ সময় পুরো ফেরিঘাট এলাকা দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।সমাবেশে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছাসহ উপজেলা,পৌর বিএনপির ১ নং যুগ্ম সম্পাদক সম্পাদক রোস্তম আলী,১৩ টি ইউনিয়ন এর পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।ভিপি একেএম মুছা বাঞ্ছারামপুরে পৌঁছালে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন। এ সময় স্লোগান, করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির নেতারা দলীয় ঐক্য আরও সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং আগামী রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বাঞ্ছারামপুরে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।দীর্ঘ তিন মাস পর নিজ এলাকায় ফিরে ভিপি একেএম মুছা নেতাকর্মীদের ভালোবাসা, আন্তরিকতা ও উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page