বাঞ্ছারামপুর ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা
Update Time :
সোমবার, ২৫ মে, ২০২৬
/
১৩৩
Time View
/
Share
165
বাঞ্ছারামপুর ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা
বাঞ্ছারামপুর প্রতিনিধি | ২৫ মে ২০২৬ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের মধ্যপাড়া মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে পড়ায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টানা ভারী বৃষ্টির কারণে রাস্তার মাটি সরে গিয়ে বড় একটি অংশ ভেঙে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সড়কটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। সাম্প্রতিক ভারী বর্ষণে রাস্তার এক পাশ ধসে পড়ায় বর্তমানে যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
এলাকাবাসী জানান, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভারী যানবাহন চলাচলের সময় রাস্তার অবশিষ্ট অংশও ধসে পড়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় অনেকেই সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, “আমরা অনেকবার ফেসবুকে লেখালেখি করলেও অনেক সময় তা সংশ্লিষ্টদের নজরে আসে না। তাই জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”
এলাকাবাসী জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ সড়কটি সংস্কার এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সম্পাদক-মোঃ রোমন হায়দার
পদবি: সহকারী শিক্ষক
আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়
(M.B.A/B.B.S)
জেলা প্রতিনিধিঃ আজকের খবর/দৈনিক দেশ প্রতিদিন/দৈনিক বাংলার প্রতিচ্ছবি
মোবাইল-01771305674