শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Headline :
ঢাকার স্বেচ্ছাসেবক দল নেতা বিলাল হত্যার বিচার দাবি, খুনিদের ফাঁ/সি চাইলেন সাকিব হাসান ব্রাহ্মনবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুরে আদর্শ মানব কল্যাণ যুব সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বাঞ্ছারামপুর ফরদাবাদ মধ্যপাড়া আয়তূল্লাহ কারী জামে মসজিদে আবারও দুর্ধর্ষ চুরি, তথ্যদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মনবাড়িয়া দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার শ্রমিক লীগ নেতা আব্দুল মালেক চৌধুরী। বাঞ্ছারামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত: কৃষি ও পুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ছলিমাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সফিক সরকার: দোয়া ও সমর্থন চাইলেন ওয়ার্ডবাসীর কাছে বাঞ্ছারামপুর তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঞ্ছারামপুর উপজেলায় মে মাসের শ্রেষ্ঠ হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নির্বাচিত লুবনা জাহান

বাঞ্ছারামপুর তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১৪

বাঞ্ছারামপুর তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার। ডেইলি নিউজ বাঞ্ছারামপুর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ জুন ২০২৬) বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হল রুমে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিরুল ইসসলাম ( নয়ন)


বিশেষ অতিথি ইউপি প্রসাশনিক কর্মকর্তা নাজমুন নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।বাংলাদেশে ‘গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর ওমর ফারুক ভূঁইয়া এবং ফেরদৌস আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনের শুরুতে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।র‍্যালি শেষে গ্রাম আদালতের কার্যক্রম, উপকারিতা, বিচার প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ওমর ফারুক ভুইয়া।

আলোচনা পর্বের পর গ্রাম উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় গ্রাম আদালত বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও সচেতনতার পরিচয় দেয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ

প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আয়োজকরা জানান, গ্রাম আদালত সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজ বিচারপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page