রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন

হোমনায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

১০৯৬

হোমনায় নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

মো. রোমন হায়দার, বিশেষ প্রতিনিধি (হোমনা):

কুমিল্লার হোমনা উপজেলায় মাহমুদা আক্তার (৩০) নামে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রামকৃষ্ণপুর বাজারে এনজিও প্রতিষ্ঠান ‘পদক্ষেপ’-এর অফিস ভবনের তৃতীয় তলার একটি কক্ষে তার লাশ পাওয়া যায়।

নিহত মাহমুদা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার লেশিয়ারা গ্রামের আবদুল আজিজ মোল্লার মেয়ে। তিনি রামকৃষ্ণপুর বাজারের ‘পদক্ষেপ’ নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন।

এনজিওর ম্যানেজার কামরুজ্জামান জানান, “বুধবার রাতে কাজ শেষে মাহমুদা আক্তার নিজ কক্ষে যান। সকালে অফিসে না আসায় আমরা ডাকাডাকি করি, কোনো সাড়া না পেয়ে ভবনের মালিককে জানাই। পরে দরজা ভেঙে দেখা যায়, তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।”

খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page