বাঞ্ছারামপুর উলুকান্দিতে শাহ্ সূফি হযরত মোহাম্মদ মুর্শিদ শাহ্ (রহ.)এর ৪১তম বার্ষিক উরস অনুষ্ঠিত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মোঃ রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ধারিয়ারচরে উলুকান্দি পাক দরবার শরীফে শাহ্ সূফি শাহেনশাহ্ দয়াল বাবা হযরত মোহাম্মদ মুর্শিদ শাহ্ (রহ.)-এর ৪১তম বার্ষিক উরস অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রোস্তম আলী।এ সময় আরও উপস্থিত ছিলেন উলুকান্দি পাক দরবার শরীফের সেক্রেটারি ও কোষাধ্যক্ষ সাব্বির হোসেন, সালমা আক্তার, সহ-সভাপতি আল-আমিন সরকার (প্রধান) এবং বর্তমান দরবারের খাদেম মোহাম্মদ রিয়াজুল ইসলামসহ দরবার শরীফের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি ও ভক্ত-অনুসারীরা।বার্ষিক এ উরস উপলক্ষে দরবার শরীফে ধর্মীয় আলোচনা, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন এলাকার ভক্ত ও অনুসারীরা অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা আধ্যাত্মিক সাধনা, মানবকল্যাণ, পারস্পরিক সম্প্রীতি ও শান্তির ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।উলুকান্দি পাক দরবার শরীফ, ধারিয়ারচর, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এ অনুষ্ঠানটি চিশতিয়া এন্টারপ্রাইজের সৌজন্যে অনুষ্ঠিত হয়।