শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Headline :
ঢাকার স্বেচ্ছাসেবক দল নেতা বিলাল হত্যার বিচার দাবি, খুনিদের ফাঁ/সি চাইলেন সাকিব হাসান ব্রাহ্মনবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুরে আদর্শ মানব কল্যাণ যুব সংগঠনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রাণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বাঞ্ছারামপুর ফরদাবাদ মধ্যপাড়া আয়তূল্লাহ কারী জামে মসজিদে আবারও দুর্ধর্ষ চুরি, তথ্যদাতাকে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা বাঞ্ছারামপুরের উজানচর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মনবাড়িয়া দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার শ্রমিক লীগ নেতা আব্দুল মালেক চৌধুরী। বাঞ্ছারামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত: কৃষি ও পুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত ছলিমাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সফিক সরকার: দোয়া ও সমর্থন চাইলেন ওয়ার্ডবাসীর কাছে বাঞ্ছারামপুর তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বাঞ্ছারামপুর উপজেলায় মে মাসের শ্রেষ্ঠ হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নির্বাচিত লুবনা জাহান

বাঞ্ছারামপুর উপজেলায় মে মাসের শ্রেষ্ঠ হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নির্বাচিত লুবনা জাহান

১৭৬

বাঞ্ছারামপুর উপজেলায় মে মাসের শ্রেষ্ঠ হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নির্বাচিত লুবনা জাহান

নিজস্ব প্রতিনিধি মো রোমন হায়দার| ডেইলি নিউজ বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় মে-২০২৬ মাসের শ্রেষ্ঠ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন লুবনা জাহান।


মঙ্গলবার (৯ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় স্বাস্থ্যসেবায় অসামান্য অবদান, দায়িত্বশীলতা এবং কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন সানির সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ মো. দুলাল, ডা. মাহবুবুর রহমান এবং ডা. রোকসানা রবি।
এছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) ইনচার্জ সৈয়দ মোহাম্মদ খান, ইপিআই ইনচার্জ শহিদুল্লাহ, ফিল্ড ইন্সপেক্টরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য সহকারী এবং সিএইচসিপিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, নিজ কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা এবং রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় লুবনা জাহানকে মে মাসের শ্রেষ্ঠ সিএইচসিপি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।
পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে লুবনা জাহান বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
সভায় বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page