মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের কৃতি সন্তান ডা. আবু ইসহাকের পদোন্নতি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের সহকারী রেজিস্ট্রার মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল

বাঞ্ছারামপুরে সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামের বিধবা ফুল মেহের হ/ত্যা/র বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

বাঞ্ছারামপুরে সোনারামপুর ইউনিয়নের দুলারামপুর গ্রামের বিধবা ফুল মেহের হ/ত্যা/র বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

বাঞ্ছারামপুর প্রতিনিধি:মোহাম্মদ রোমন হায়দার 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন দুলারামপুর গ্রামের বিধবা ফুল মেহের (৮০) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোনারামপুর ইউনিয়ন দুলারামপুর গ্রামে বিপুল সংখ্যক এলাকাবাসী ফুল মেহের এর বিচার দাবীতে রাস্তায় নেমে আসে।গত ২ জুলাই অজ্ঞাত পরিচয়ধারীরা ফুল মেহেরের কানে থাকা দুই ভরি ওজনের স্বর্ণ নিয়ে যাওয়ার পর তাকে হত্যা করে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা বলেন,২ মাস পেরিয়ে গেলেও আজো অব্ধি ফুল মেহের হত্যাকাণ্ডের কোন আসামি গ্রেফতার হয়নি।হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।বক্তারা বলেন, একজন বয়স্ক নারীকে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাই কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে—এ জন্য নিরপেক্ষ তদন্ত জরুরি।মানববন্ধন থেকে ফুল মেহের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।স্থানীয়রা দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page