বাঞ্ছারামপুরে রূপসদী দক্ষিণপাড়ার সৌদি মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী তানবির হোসেন নিহত।

বাঞ্ছারামপুর প্রতিনিধি:মো রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী দক্ষিণপাড়ার সৌদি প্রবাসী তানবির হোসেন (পিতা: জীবন মিয়া) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।জানা গেছে, আজ (শনিবার) দুপুর আনুমানিক ৩:৩০ মিনিটের দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তানবির হোসেনের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিঃদ্রঃ দুর্ঘটনাটি কোথায় এবং কীভাবে ঘটেছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।