গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বাঞ্ছারামপুরে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিতব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ নভেম্বর) দুপুরে মাতুর বাড়ি বিশ্বরোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জগন্নাথপুর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে। তারা এখনও বিদেশে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা চালিয়ে যাচ্ছে।বক্তারা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনকে বিজয়ে রূপ দেবে।সমাবেশে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও পৌর সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. আক্কাস, শ্রমিক নেতা সজিবুর রহমান সজীব এবং ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।