বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে সাধারণ সম্পাদক সালে মুসা

২৮৩

বাঞ্ছারামপুরে পৌর বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো:রোমন হায়দার 
পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর ঘুরে পুনরায় বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী সালে মুসার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু।
বক্তব্যে মতিউর রহমান জালু বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করবে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।সভাপতির বক্তব্যে সালে মুসা বলেন, বাঞ্ছারামপুরের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। কোনো পক্ষ পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। তিনি শান্তিপূর্ণভাবে জনগণের পাশে থেকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানান।সমাবেশে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কামাল আহমেদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু কালাম মুন্না, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী, সহসাংগঠনিক সম্পাদক কালা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আক্কাস, পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কাবিল আহাম্মেদ, পৌর কৃষক দলের সাবেক সভাপতি মীর মোশারফ বকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাসু, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবেদ, যুবদল নেতা মোহাম্মদ শরীফ, সফর আলী ও ভাগিনা সোহেলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ ছাড়া উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুজন মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব লিটন সরকার, পৌর ছাত্রদল নেতা মো. ইমনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page