বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

২৬৩

বাঞ্ছারামপুরে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মো:রোমন হায়দার,

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে র‍্যালি ও আলোচনা সভা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সম্প্রতি ছলিমাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচিতে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।ছলিমাবাদ ইউনিয়ন তাঁতীদলের সভাপতি আউয়াল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সদস্য মো. বাবুল মিয়া।এ সময় উপস্থিত ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আপেল মাহমুদ, সাবেক ইউনিয়ন সভাপতি জব্বার, সহ-সভাপতি ইউনুস মিয়া।এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি ও যুবদলের নেতাকর্মী মোহাম্মদ আলী, অদুদ মিয়া, খালেক মিয়া, আলী আশরাফ, মতিন মিয়া, আলী আকবর ও কাজল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের সভাপতি এম এ ছালাম।বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন থাকতে হবে। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেনকর্মসূচিতে ছলিমাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page