বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Headline :
হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

বাঞ্ছারামপুরে নবম শ্রেণির ছাত্র সামিউল ইসলাম নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

৩৩৭

বাঞ্ছারামপুরে নবম শ্রেণির ছাত্র সামিউল ইসলাম নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আসাদ নগর এলাকার বাসিন্দা ও বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সামিউল ইসলাম নিখোঁজ হয়েছে। গতকাল (বুধবার) বিকেল আনুমানিক ৫টার দিকে সে পারিবারিক কারণে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, সামিউল বাসা থেকে বের হওয়ার পর সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্বজনরা।


সামিউলের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে। পরিবারের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
যদি কোনো ব্যক্তি সামিউল ইসলামকে কোথাও দেখে থাকেন

অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: ০১৩০৫৯৪২৭২৫
সামিউলকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনতে মানবিক কারণে সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তার স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page