বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষির ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

৩১৩

বাঞ্ছারামপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, আধুনিক কৃষির ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি


ডেইলি নিউজ বাঞ্ছারামপুর | নিজস্ব প্রতিনিধি | রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিসট্যান্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় আয়োজিত তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী কৃষিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন রূপ দিতে হবে। কৃষির আধুনিকায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই।

শনিবার (৪ জুলাই) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মেলার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সনাতন কৃষি পদ্ধতি থেকে বেরিয়ে কৃষকদের যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এ ধরনের কৃষি প্রযুক্তি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ছাদ কৃষি, আধুনিক সেচ ব্যবস্থা এবং ক্ষতিকর কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, “বাঞ্ছারামপুরে এখনো অনেক জমি অনাবাদি রয়েছে। কৃষির বহুমুখীকরণের সুফল না পাওয়ায় বর্তমান প্রজন্ম কৃষিকাজ থেকে বিমুখ হয়ে অন্য পেশায় যুক্ত হচ্ছে কিংবা বিদেশে পাড়ি দিচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে কৃষি বিভাগকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।”
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধনে ফিতা কাটেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন। এ সময় উপজেলা বিএনপি, গণসংহতি আন্দোলনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উদ্ভাবনী চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক সেচ প্রযুক্তি এবং কৃষিসেবাভিত্তিক মোট ১৩টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন স্টলে কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলারসহ আধুনিক কৃষিযন্ত্র, উচ্চ ফলনশীল ফসলের জাত, জৈব সার তৈরির প্রযুক্তি এবং বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন করা হচ্ছে। এতে কৃষকরা সরাসরি আধুনিক কৃষি প্রযুক্তি ও সেবা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। তিন দিনব্যাপী এ আয়োজনের সমাপনী দিনে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার পর্দা নামবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page