বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline :
হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনে ভোট ডাকাতি ও হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

বাঞ্ছারামপুরে টানটান উত্তেজনার ম্যাচ: ৪-২ গোলে জয় পেল মায়ারামপুর একাদশ।

৩৪১

বাঞ্ছারামপুরে টানটান উত্তেজনার ম্যাচ: ৪-২ গোলে জয় পেল মায়ারামপুর একাদশ।

ডেইলি নিউজ বাঞ্ছারামপুর নিজস্ব প্রতিনিধি: মেহেদী হাসান মেহের 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘মায়ারামপুর মরহুম ফেরদৌস আহমেদ জাল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-২৭’। মায়ারামপুর মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে মায়ারামপুর একাদশ ৪-২ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নেয়।

শনিবার (২০ জুন) বিকেল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। খেলা শুরুর পর থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ মাতিয়ে রাখে। প্রথমার্ধের শেষ দিকে মায়ারামপুর একাদশ একটি গোল করে এগিয়ে যায়। বিরতিতে যায় ১-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়। প্রতিপক্ষ দল গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠলেও মায়ারামপুর একাদশের দুর্দান্ত নৈপুণ্যের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়। নির্ধারিত সময় শেষে ৪-২ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মায়ারামপুর একাদশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি রুহুল আমিন সরকার রাজীব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি সহ- সভাপতি মোঃ আবুল আইয়ুম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোঃ শাহ আলম সরকার, মোঃ আনোয়ার চৌধুরী, মোঃ পিয়াস উদ্দিন সরকার, মোঃ হানিফ মিয়া, মোঃ সোহেল মিয়া, মোঃ আতোয়ার রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হেলাল প্রধানের সভাপতিত্বে এবং HP GYM CENTRE-এর পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি জানায়, এলাকার যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্যেই এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page