বাঞ্ছারামপুরে ঘনঘন লোডশেডিংয়ে জনদুর্ভোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ডিজিএম বহুরূপী কার্যক্রম নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার |ব্রাহ্মনবাড়িয়া (বাঞ্ছারামপুর)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় কয়েকদিন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকার পর আবারও ঘনঘন লোডশেডিং শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস পরিচালনায় বিঘ্ন ঘটছে। গরমে শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ার পাশাপাশি পাঠদানের পরিবেশও নষ্ট হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক ফয়সাল খান সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেন, যেখানে বিদ্যুৎ সরবরাহের অনিয়ম এবং জনভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়।
এলাকাবাসীর দাবি, সমস্যা সমাধানের জন্য একাধিকবার বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কাঙ্ক্ষিত সমাধান পাওয়া যায়নি। তবে ডিজিএমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
ভুক্তভোগীরা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন