সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline :
মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: মূল হামলাকারী ইলিয়াস মিয়া, বাড়ি বাঞ্ছারামপুরে

বাঞ্ছারামপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে চ্যাম্পিয়ন ও দাবায় রানারআপ,১৯টি পুরস্কার অর্জনে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়

বাঞ্ছারামপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে চ্যাম্পিয়ন ও দাবায় রানারআপ,১৯টি পুরস্কার অর্জনে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি মো: রোমন হায়দার,(বাঞ্ছারামপুর)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এ দুর্দান্ত সাফল্য অর্জন করেছে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতার সাঁতার ইভেন্টে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দাবা ইভেন্টে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়টি।

সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে মোট ১৮টি পুরস্কার এবং দাবায় ১টি রানারআপ পুরস্কারসহ মোট ১৯টি পুরস্কার অর্জন করেছে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিৎ সাঁতার, মুক্ত সাঁতার, বুক সাঁতার ও প্রজাপতি সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কৃতিত্বের স্বাক্ষর রাখে।

সাঁতার ও দাবা প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—তাবাসসুম, তানভীর, শিপন চন্দ্র দাস, আবু সাঈদ, তোয়াসিন, হাসিব, ফাহিম, তাহিনুর, সুষ্মিতা রানী দাস, তন্নি, রুমা ও ফাহিমা।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক সোহাগ আহমেদ, সিনিয়র শিক্ষক আল আমিন, অলিউল্লাহ, মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দিলে তাদের প্রতিভার বিকাশ ঘটে। এ ধরনের সাফল্য বিদ্যালয়ের জন্য যেমন গৌরবের, তেমনি অন্যান্য শিক্ষার্থীদেরও খেলাধুলায় উৎসাহিত করবে।আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা ভবিষ্যতে উপজেলা পর্যায় পেরিয়ে জেলা ও জাতীয় পর্যায়েও আরও বড় সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page