বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline :
ব্রাহ্মণবাড়িয়া ১৩নং ধরমন্ডল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফরহাদ হোসেন বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায়  শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উৎযাপন বাঞ্ছারামপুর ভেলানগর পশ্চিমপাড়া যুব সমাজের আয়োজনে ঈদ উৎসব নাইট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হজ্বে আরাফাত ময়দান থেকে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বাঞ্ছারামপুর  ফরদাবাদ মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের এক পাশ ধসে দুর্ঘটনার আশঙ্কা নারী কর্মীর বিস্ফোরক অভিযোগ, পাল্টা অস্বীকার কর্মকর্তার—উত্তপ্ত কুমিল্লা বাঞ্ছারামপুর ঈদ উপলক্ষে মানবিক উদ্যোগ, অসহায় মানুষের হাতে উপহার তুলে দিলেন -জোনায়েদ সাকি। নাসিরনগরে ধরমন্ডল থেকে ঈদুল – আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সি.বি.এম বখতিয়ার।  ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধ’র্ষণ, অ’ন্তঃসত্ত্বা কিশোরী তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় চায়! ধরমন্ডলে জাগ্রত যুব উন্নয়ন পরিষদ ৪৬ সদস্য আংশিক কমিটি অনুমোদন।

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

705

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়।উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও প্রাঙ্গণে সকাল ১০টা ৩০ মিনিটে এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রবিউল হাসান (ভূঁইয়া)। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সাঈদা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ অলি আহাদ চৌধুরী এবং উপজেলা পরিসংখ্যান অফিসার জনাব শরীফুল ইসলাম।এছাড়া বাঞ্ছারামপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জনাব আবু জাফর তালুকদার ও টিম লিডার আব্দুল কাদের এর নেতৃত্বে ফায়ার ফাইটার জাকির হোসেন, খায়রুল ইসলাম, জামাল ভূঁইয়াসহ অন্যান্য সদস্যরা অগ্নিকাণ্ড ও উদ্ধার বিষয়ক মহড়া প্রদর্শন করেন।আলোচনা সভায় বক্তারা দুর্যোগকালীন সময়ে সচেতনতা, প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “সমন্বিত উদ্যোগই পারে দুর্যোগজনিত ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা রাখতে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page