শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুর ছলিমাবাদ হায়দনগর গ্রামে সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের নির্বাচনী সভা অনুষ্ঠিত

২৫২

বাঞ্ছারামপুর ছলিমাবাদ  হায়দনগর গ্রামে সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের নির্বাচনী সভা অনুষ্ঠিত।

বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো:রোমন হায়দার-ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১১নং ছলিমাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড হায়দনগর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ অক্টোবর) হায়দনগর বাজার মাঠে এ নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।মান্না মিয়ার সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জামাল মেম্বার। এতে প্রধান

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিমাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক বিএনপি সভাপতি সামাদ মেম্বার, বাঞ্ছারামপুর উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক তাঁতী দল হারুন মিয়া, যুবদলের সাধারণ সম্পাদক হাসানউল্লাহ, বাঞ্ছারামপুর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশাবুদ্দিন, শহীদ জিয়া পরিষদের ক্রীড়া সম্পাদক হানিফ মিয়া, ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, যুবদলের সভাপতি পদপ্রার্থী খায়ের উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।এ ছাড়া ছলিমাবাদ ইউনিয়ন যুবদলের হযরত আলী, আলম মিয়া, সাদ্দাম মিয়া ও মোছলেমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা স্থানীয় এলাকার উন্নয়ন, জনসেবা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমানের পক্ষে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page