রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়ার মেসেঞ্জার হ্যাক, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি মাজার মাঠে যুবদলের কেন্দ্রীয় নেতা পাভেলকে সংবর্ধনা উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপি বাঞ্ছারামপুর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে মাদক বিরোধী ও শান্তি শৃংখলা রক্ষা বিষয়ক মতবিনিময় সভা। বাঞ্ছারামপুরে ক্যানসারে আক্রান্ত আমেনা বেগমের চিকিৎসায় সহযোগিতার আবেদন, পাশে দাঁড়ানোর আহ্বান ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, চু/রি, অ/স্ত্র, মা/রা/মা/রি ও বি/স্ফো/র/ক/সহ ১১ মামলার আসামি রুবেল ওরফে দুখুকে  গ্রেফতা করে পুলিশ।  বাঞ্ছারামপুরে হাজী বিরিয়ানির কারখানায় ১০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ৫৫০ বোতল কেওড়ার জল বাঞ্ছারামপুরে ব্রিজের ফুটপাত দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ, নিয়মিত নজরদারির দাবি এলাকাবাসীর রূপগঞ্জ হাসপাতালে রোগীর স্বর্ণ চুরির চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ার ৪ নারীর ৬ মাসের কারাদণ্ড বাঞ্ছারামপুর ও নাসিরনগরের চার নারী দণ্ডিত, আটক করেন আনসার সদস্যরা স্ত্রী থাকতে শালিকাকে বিয়ে করলেন দুলাভাই, কান্নায় ভেঙে পড়লেন আগের স্ত্রী মাদ্রাসার প্রিন্সিপালের কক্ষে ১৭ লাখ টাকা: অর্থের উৎস ও লুটের অভিযোগ নিয়ে প্রশ্ন

বাঞ্ছারামপুরের ছলিমাবাদে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইনউদ্দিন চৌধুরী

১১৯

বাঞ্ছারামপুরের ছলিমাবাদে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইনউদ্দিন চৌধুরী

বাঞ্ছারামপুর প্রতিনিধি: মো: রোমন হায়দার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১১ নম্বর ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাইনউদ্দিন চৌধুরী।সম্প্রতি তিনি ইউনিয়নের নিলখী পূজামণ্ডপ ও মিরপুর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদ্‌যাপনের বিষয়ে মতবিনিময় করেন।মাইনউদ্দিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. হারুন, তাঁতী দলের ছলিমাবাদ ইউনিয়ন শাখার সদস্যসচিব নাজিমউদ্দিন, সাবেক ইউপি সদস্য পদপ্রার্থী গোপাল চন্দ্র দাসসহ ১১ নম্বর ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ব্যক্তিরা স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ ধরনের শুভেচ্ছা বিনিময় ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক বন্ধন এবং শান্তিপূর্ণ সহাবস্থান আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page