শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Headline :
অধ্যাপক আব্দুল মজিদ কলেজের সাবেক বাংলা বিভাগীয় প্রধান শাহ আলম স্যারের ইন্তেকাল বাঞ্ছারামপুরের হোগলাকান্দিতে সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু জিয়া সাইবার ফোর্স ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাঞ্ছারামপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দরিয়াদৌলত ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের উদ্যোগে কেটে ফেলা হলো আখাউড়ার সেই আলোচিত গাছ বাঞ্ছারামপুরে তরী বাংলাদেশের উদ্যোগে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ বাঞ্ছারামপুর রূপসদী জামাই বাজারে দিনের বেলায় চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৩ চোর। ৯ম শ্রেনীর স্কুলছাত্রী হত্যা মামলার রহস্য উদ্ঘাটনে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ জন বাঞ্ছারামপুর পৌরসভায় অনলাইন সেবা চালু, ঘরে বসেই মিলছে ট্রেড লাইসেন্স ও নাগরিক সনদ।

বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ

৪৪

বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ

ব্রাহ্মনবাড়িয়া (বাঞ্ছারামপুর) সম্পাদক ও প্রকাশক মো রোমন হায়দার। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএস।
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজামউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, বিএনপির আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মহসীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক শুক্করি সেলিম, দপ্তর সম্পাদক কামাল আহম্মেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, সাবেক আহ্বায়ক ভিপি মুজিব, বাঞ্ছারামপুর উপজেলা জাসাসের সভাপতি এম এ সালাম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল হক রাব্বিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 


সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page