মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline :
বাঞ্ছারামপুরের কৃতি সন্তান ডা. আবু ইসহাকের পদোন্নতি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের সহকারী রেজিস্ট্রার মরহুম রফিকুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নিখোঁজ  জোনায়েদ আহমেদ নিরবের, সন্ধান পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন করে  এনায়েতুল্লাহ, পরে যুবকের ৪০ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় সিএনজিতে ২০ কেজি গাঁজা,এক মাদক কারবারি গ্রেপ্তার পুলিশ সৌদি আরবে ৪৫ দিন ধরে নিখোঁজ বাঞ্ছারামপুরের কাইয়ূম মিয়া, সন্ধান চায় পরিবার শত বছরের প্রাচীন আশ্রাফবাদ সিকদার বাড়ি জামে মসজিদের পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করে এডভোকেট রফিক সিকদার  সৌদিতে লিফট ছিঁড়ে দুই পা ভাঙা বাঞ্ছারামপুর হোসেনপুর শাওনের চিকিৎসার দায়িত্ব নিল রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা বাঞ্ছারামপুরে বিজিডিসিএলের মোবাইল কোর্টে ১৫ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ লাখ ৭৪ হাজার টাকা সরকারি হাসপাতালের রোগীদের ভোগান্তি কমাতে সোলার বিদ্যুৎ উপহার দিল বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতাল

বাঞ্ছারামপুরের কৃতি সন্তান ডা. আবু ইসহাকের পদোন্নতি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের সহকারী রেজিস্ট্রার

বাঞ্ছারামপুরের কৃতি সন্তান ডা. আবু ইসহাকের পদোন্নতি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের সহকারী রেজিস্ট্রার


বাঞ্ছারামপুর প্রতিনিধি:মো:রোমন হায়দার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের কৃতি সন্তান ও সকলের প্রিয় চিকিৎসক ডা. আবু ইসহাক পদোন্নতি পেয়ে সহকারী রেজিস্ট্রার (ইন্টারভেনশনাল নিউরোলজি) হিসেবে যোগদান করেছেন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল-এ।তার এ অর্জনের খবরে বাঞ্ছারামপুরের এলাকাবাসী, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক মহলে আনন্দের পাশাপাশি গর্বের অনুভূতি তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ডা. আবু ইসহাক দীর্ঘদিন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে চিকিৎসাসেবার পাশাপাশি সাধারণ মানুষের প্রতি মানবিক আচরণের কারণে তিনি স্থানীয়দের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠেন।রাত-বিরাতে রোগী দেখা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার কারণে এলাকাবাসীর কাছে তিনি পরিচিতি পান ‘মানুষের ডাক্তার’ হিসেবে।স্থানীয়দের ভাষ্য, চিকিৎসক হিসেবে দক্ষতার পাশাপাশি ডা. আবু ইসহাক একজন মানবিক ও সেবাপরায়ণ মানুষ। বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালে তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তা এলাকার মানুষ দীর্ঘদিন মনে রাখবেন।তার পদোন্নতির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমাদের ইসহাক ভাইয়ের জন্য গর্ব হয়। তিনি আমাদের এলাকার গর্ব।’
এলাকাবাসী ও সাংবাদিক বন্ধু মহল ডা. আবু ইসহাকের নতুন দায়িত্বে সাফল্য কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, তার মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে দেশের নিউরোলজি চিকিৎসাসেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তিনি।বাঞ্ছারামপুরবাসীর পক্ষ থেকে ডা. আবু ইসহাকের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাকে নেক হায়াত দান করুন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page