বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বাঞ্ছারামপুরের কলাকান্দির কৃতি সন্তান জিয়াউল হক রংপুর সিআইডির বিভাগের প্রধান

১৪৬

বাঞ্ছারামপুরের কলাকান্দির কৃতি সন্তান জিয়াউল হক রংপুর সিআইডি বিভাগের প্রধান।

মো:রোমন হায়দার বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কলাকান্দি গ্রামের কৃতি সন্তান মো. জিয়াউল হক বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর  প্রধান রংপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ  হিসেবে দায়িত্ব পেয়েছেন—এমন খবরে এলাকায় আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।জিয়াউল হকের এ দায়িত্ব পাওয়ার খবরে তাঁর নিজ গ্রাম কলাকান্দিসহ বাঞ্ছারামপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট সিআইডিতে দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্ব, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।জানা যায়, জিয়াউল হকের আদি নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কলাকান্দি গ্রামে। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর নতুন দায়িত্বের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দা ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট ও বার্তা প্রকাশ করছেন।
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা CID দেশের গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থাগুলোর একটি। জটিল ও গুরুত্বপূর্ণ অপরাধের তদন্ত, অপরাধের রহস্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ায় সহায়তার ক্ষেত্রে সিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এদিকে ২৫ আগস্ট ২০২৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ওই রদবদলে র‍্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়।স্থানীয়দের ভাষ্য, বাঞ্ছারামপুরের প্রত্যন্ত গ্রামের একজন সন্তান বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বে পৌঁছানো পুরো এলাকার জন্য গর্বের বিষয়। তাঁর সাফল্যে ভবিষ্যৎ প্রজন্মের তরুণরাও অনুপ্রাণিত হবে বলে মনে করছেন তাঁরা।
স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা মো. জিয়াউল হকের নতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মজীবন কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page