বাংলাদেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, থাকছে দৈনিক ২০০ টাকা যাতায়াত ভাতা

নিজস্ব প্রতিনিধি ডেইলি নিউজ বাঞ্ছারামপুর :রোমন হায়দার
তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ে বিনামূল্যে বেসিক প্রশিক্ষণের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা ও খাবার দেওয়া হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কারা আবেদন করতে পারবেন
দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও নারীরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।এ ছাড়া প্রার্থীদের কম্পিউটার এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণা এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।প্রশিক্ষণের সময়সূচি আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে এ প্রশিক্ষণ শুরু হয়ে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। প্রশিক্ষণটি হবে দুই মাস মেয়াদি।দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
আবেদনের শেষ সময় আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।আবেদনকারীদের বাছাইয়ের জন্য—
লিখিত পরীক্ষা: ২৬ সেপ্টেম্বর ২০২৬
মৌখিক পরীক্ষা: ২৭ সেপ্টেম্বর ২০২৬
চূড়ান্ত ফল প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রশিক্ষণ শুরু: ১ অক্টোবর ২০২৬
প্রশিক্ষণ শেষ: ৩০ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্র ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।বিনামূল্যে এআই প্রশিক্ষণের সুযোগ
বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের এ উদ্যোগ তরুণদের জন্য নতুন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।