নিখোঁজের ১১ দিন পর ভৈরব স্ট্যাশনে সন্ধান মিলল আশ্রাফবাদ গ্রামের সন্তান তামজিদের।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আশ্রাফবাদ গ্রামের সন্তান তামজিদ, যিনি গত ১১ জুন থেকে নিখোঁজ ছিলেন, অবশেষে তার সন্ধান পাওয়া গেছে।
ডেইলি নিউজ বাঞ্ছারামপুরকে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, আনুমানিক রাত ২টার দিকে ভৈরব রেলস্টেশনে শুয়ে থাকা অবস্থায় নবীনগরের এক ব্যক্তি তামজিদকে দেখতে পান। পরে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তামজিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
দীর্ঘ ১১ দিন উদ্বেগ-উৎকণ্ঠার পর পরিবারের সদস্যরা তামজিদের সন্ধান পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়দের মধ্যেও এ খবরে স্বস্তির অনুভূতি ফিরে এসেছে।