নাসিরনগরে ‘সায়াউকের স্বপ্নের রাস্তায়’ বৃক্ষরোপণ উৎসব: সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতা
নাসিরনগর প্রতিনিধি (মোঃ সুবেল মিয়ার), রিপোর্ট

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩ নং ধরমন্ডল ইউনিয়নের বহুল প্রতীক্ষিত ‘সায়াউকের স্বপ্নের রাস্তায়’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশাল বৃক্ষরোপণ অভিযান। ( আজ সোমবার) এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পরিবেশবান্ধব কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
নাসিরনগরের উন্নয়নের রূপকার, স্থানীয় সংসদ সদস্য (এমপি) জনাব এম এ হান্নান মহোদয়ের দূরদর্শী ও নান্দনিক ভাবনায় এই দীর্ঘ প্রতীক্ষিত রাস্তাটি আজ বাস্তবে রূপ নিয়েছে। দৃষ্টিনন্দন ও সবুজায়নের এই অনন্য উদ্যোগের জন্য নাসিরনগরের সর্বস্তরের সাধারণ মানুষ প্রিয় নেতার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন।
উক্ত মহতী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাসিরনগর আসনের সংসদ সদস্য জনাব, এম এ হান্নান।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ধরমন্ডল ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল হান্নান।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সার্বিক দিকনির্দেশনা ও সংহতি প্রকাশ করেন:নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহিনা নাসরিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কূষি অফিসার জনাব, ইমরান হোসাইন এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসরিনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনপ্রিয় ও বিশিষ্ট নেতৃবৃন্দ জনাব বশির উদ্দীন তুহিন,
“ধরমন্ডল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদির,ধরমন্ডল ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান এবং ধরমন্ডল ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং ইউনিয়নের সৌন্দর্য বর্ধনে এই বৃক্ষরোপণ অভিযান এক যুগান্তকারী পদক্ষেপ। আগামী দিনে ‘সায়াউকের স্বপ্নের রাস্তা’ পুরো অঞ্চলের জন্য একটি সবুজ ও আদর্শ মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে।
অনুষ্ঠানে এলাকার যুবসমাজ, সমাজসেবক এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সারি সারি গাছের চারা রোপণ করেন। পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।