বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Headline :
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান আব্দুল্লাহ। বাঞ্ছারামপুর মামলা-হামলা ও নির্যাতনের স্মৃতি পেরিয়ে ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় ইব্রাহিম সরকার হোমনায় কীটনাশকের ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা-থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করা হয়েছে। মানিকপুর ইউনিয়ন ভূমি সেবা অফিসে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ করায় প্যানেল চেয়ারম্যান মোস্তফাকে হুমকি দেওয়ার দাবি। বাঞ্ছারামপুর রূপসদী দক্ষিণ বিলপাড়া গ্রামের বাসিন্দা ৩ দিন ধরে নিখোঁজ জহিরুল ইসলাম, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার রক্ষার অঙ্গীকারে এইচআরডিএসের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বই পড়া কর্মসূচি-২০২৬: জেলা পর্যায়ের ভাইভা পরীক্ষায় অংশ নিল উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ঐতিহ্যবাহী উজানচর কংস নারায়ণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরিদর্শক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নতুন কমিটি: নেতৃত্বে আসছেন কে?প্রশ্ন জনমনে? বাঞ্ছারামপুরে ১৪ শিক্ষক, এইচএসসি পরীক্ষার্থী মাত্র ৫ জন, পাস করেছে ১ জন; শিক্ষার মান নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

নাসিরনগরে ইটসোলিং রাস্তার উদ্বোধন: জনমনে স্বস্তি, এমপি এম এ হান্নানের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী

৩২৬

নাসিরনগরে ইটসোলিং রাস্তার উদ্বোধন: জনমনে স্বস্তি, এমপি এম এ হান্নানের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী

মোঃ সোবেল মিয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধির রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে অবহেলিত একটি গ্রামীণ রাস্তার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্পন্ন হয়েছে। উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একটি জনগুরুত্বপূর্ণ রাস্তায় ইটসোলিং (এইচবিবি) করণের কাজ শেষে তা আনুষ্ঠানিকভাবে জনসাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর এই টেকসই উন্নয়ন বাস্তবায়নের পর থেকেই নাসিরনগর আসনের জনপ্রিয় সংসদ সদস্য (এমপি) এম এ হান্নানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও প্রশংসায় ভাসছেন স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ধরমন্ডল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। বর্ষাকালে কাদা আর শুষ্ক মৌসুমে ধুলোবালির কারণে এই অঞ্চলের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। এলাকাবাসীর এই দীর্ঘদিনের কষ্ট ও দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে নাসিরনগরের সংসদ সদস্য এম এ হান্নান জরুরি ভিত্তিতে এই রাস্তার জন্য ২ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ প্রদান করেন। এমপি মহোদয়ের দিকনির্দেশনায় এই উন্নয়নমূলক কাজটি অত্যন্ত সুনামের সাথে বাস্তবায়ন করেছেন ধরমন্ডল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শিবলু মিয়া।

​আজ ২৬ জুন ২০২৬ (শুক্রবার) এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই নবনির্মিত ইটসোলিং রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে।

​রাস্তাটির উদ্বোধনকালে প্রধান আকর্ষণ ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং ধরমন্ডল ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির দূরদর্শী সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল হান্নান।
এবং ৮ নং ওয়ার্ডের জাহিদ মেম্বার,
ও ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ধনু মিয়া,
ও ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী
মোঃ আলহাজ, ৪নং ওয়ার্ডের যুবদল সভাপতি: মোঃ খুকন মিয়া, সাধারণ সম্পাদক: সাজু মিয়া,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, মোঃ আলম মিয়া, ও সুবেল মিয়া।
এবং, শাহাবুদ্দীন, ৫ নং ওয়ার্ডের মাসুক মিয়াসহ অনেকেই,
​উদ্বোধন শেষে উপস্থিত এলাকাবাসী ও সুধীসমাজ তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন:

​”এই রাস্তাটি কাঁচা থাকার কারণে আমাদের যাতায়াতসহ কৃষিপণ্য আনা-নেওয়ায় দীর্ঘদিনের যে অবর্ণনীয় কষ্ট ছিল, আজ তার অবসান হলো। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই দুর্ভোগ লাঘব করার জন্য আমরা সংসদ সদস্য এম এ হান্নান মহোদয়ের প্রতি চিরকৃতজ্ঞ। একই সাথে কাজটি সুন্দরভাবে শেষ করার জন্য যুবদল নেতা শিবলু মিয়াকেও ধন্যবাদ জানাই।”উদ্বোধনকালে বক্তারা বলেন, বর্তমান সংসদ সদস্যের সুপ্রসিদ্ধ নেতৃত্বে নাসিরনগরের প্রতিটি আনাচে-কানাচে উন্নয়নের ছোঁয়া লাগছে। দলমত নির্বিশেষে এই এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটছে। আগামীতেও ধরমন্ডল ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে এমপি এম এ হান্নানের এই বিশেষ নজর ও উন্নয়ন ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page